,

আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযানে ২২ বেসামরিক নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মার্কিন জোটের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। রবিবার একথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তারা জানায়, গত সপ্তাহে হেলমন্দ প্রদেশে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ অভিযানে নারী ও শিশুসহ অন্তত ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হেলমন্দের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর মুখপাত্র জাবার কাহরামান বলেন, তালেবানের বিরুদ্ধে এই অভিযানে এক পরিবারেরই ১৩ জন নিহত হন। আরেক পরিবারের মারা যান ৯ জন।

তিনি বলেন, ‘আমরা বেসামরিক নাগরিকদের মৃত্যুর কথা শুনে খুবই মর্মাহত। তালেবানরা তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।’

মার্কিন নৌবাহিনী ক্যাপ্টেন বিল সালভিন বলেন, আমরা খতিয়ে দেখছি মার্কিন বিমান হামলায় কোনো বেসামরিক নাগরিক মারা গেছে কিনা।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তানের জাতিসংঘ মিশন। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানায় তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা