,

কলকাতার দুই নায়িকার সঙ্গী এক শাকিব!

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার সবচেয়ে বড় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর সঙ্গে প্রথমবার ব্যবসায়িক চুক্তিতে গেলেন দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খান।

শুধু তাই না, ভেঙ্কটেশের সঙ্গে যৌথ প্রযোজনার প্রথম ছবিতেই শাকিবের নায়িকা হিসেবে চুক্তি হয়েছেন কলকাতার অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক! শোনা যাচ্ছে একই ছবিতে শাকিবের সঙ্গী হতে পারেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত!

তবে প্রধান নায়িকা হিসেবে কোয়েল মল্লিকের নাম মোটামুটি নিশ্চিত থাকলেও নুসরাত কি আদৌ এই ছবিতে অভিনয় করবেন কিনা সেটা জানাননি শাকিবও। তবে কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস শাকিবের সঙ্গে কোয়েল ছাড়া নুসরাতকেও ভাবছে। এখন শাকিবের সম্মতি পেলেই তা চূড়ান্ত হবে!

এরআগে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে শিকারি, পাওলি দামের সঙ্গে সত্তা, এবং শুভশ্রীর সঙ্গে সম্প্রতি শেষ করেছেন নবাব ছবির শ্যুটিং। আর এবার বাংলার সুপারস্টার অভিনয় করতে যাচ্ছেন কোয়েল ও নুসরাতের সঙ্গে!

সম্প্রতি তড়িঘড়ি করে প্রযোজনা সংস্থা ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর ডাকে কলকাতায় উড়ে গিয়েছিলেন শাকিব। আসছে ঈদুল আযহায় মুক্তি পাবে সদ্য চুক্তিপত্রে সই করা যৌথ প্রযোজনার ছবিটি। ছবির নাম ‘বিদ্রোহ’ শোনা গেলেও শেষ পর্যন্ত পরিবর্তন হতে পারে নামটি। তবে ছবিটি নির্মাণ করবেন রাজীব বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা