,

কিংবদন্তি হুমায়ুন ফরীদির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

news-image

বিনোদন প্রতিবেদক : ফাল্গুনের প্রথম দিন যখন সবাই বসন্তকে স্বাগত জানাতে ব্যস্ত, ঠিক তখনই মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের তুমুল অভিনেতা হুমায়ুন ফরীদি ২০১২ সালের এই দিনে (১৩ ফেব্রুয়ারি) সবাইকে ছেড়ে যান না ফেরার দেশে। আজ কিংবদন্তি এই অভিনেতার পঞ্চম মৃত্যুবার্ষিকী।

হুমায়ুন ফরীদি ছিলেন একাধারে নাট্য অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা ও নির্দেশক। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। ১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রাবস্থাতেই ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হন। এরপর ধীরে ধীরে নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় শুরু করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে শ্যামল ছায়া, জয়যাত্রা, আহা!, হুলিয়া, একাত্তরের যিশু, ব্যাচেলর প্রভৃতি। উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে সংশপ্তক, নীল নকশার সন্ধানে (১৯৮২), দূরবীন দিয়ে দেখুন (১৯৮২), ভাঙনের শব্দ শুনি (১৯৮৩), ভবের হাট (২০০৭), শৃঙ্খল (২০১০) প্রভৃতি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা