,

সুইজারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নীতি সহজ হচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইওরোপের দেশ সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বিশ্বজুড়ে বহু মানুষের আগ্রহ রয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি এই সুইজারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নীতি এতদিন খুবই কঠিন ছিল। দীর্ঘ-স্থায়ীভাবে যেসব বিদেশিরা সেখানে বসবাস করেন, নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে তাদেরকে ১২ বছর অপেক্ষা করতে হতো।

এমনকি সেখানে জন্ম নিলেও অন্যদেশি বংশোদ্ভূতরা নাগরিক হতে পারতেন না।
সেই নিয়ম পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে নাগরিকত্বের কঠোর নীতি সহজ করার একটি প্রস্তাবে সমর্থন দিয়েছে দেশটির ভোটাররা।

ভোটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে ৫৯ ভাগ ভোটার একে সমর্থন দিয়েছে।
যার ফলে সুইজারল্যান্ডের জন্মগ্রহণকারী তৃতীয় প্রজন্মের অভিবাসী, যাদের বাবা-মা বা দাদা-দাদি সেখানে স্থায়ীভাবে বসবাস করছে, তাদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে।

সরকারি হিসেবে দেখা যায়, মোট জনসংখ্যার ২৫ শতাংশই সুইজারল্যান্ডের নাগরিক নন। প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, তৃতীয় প্রজন্মের অভিবাসীদেরকে আর এধরনের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে না। তবে বিরোধিতারা বলছেন, এর ফলে জনগণের বিশাল একটা অংশ খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন।

বিশেষকরে দেশটিতে কাছাকাছি সময়ে মুসলিম অভিবাসীবিরোধী মনোভাব তৈরি হয়েছে। এর আগে গত ৩০ বছরে এই আইনটি শিথিল করার ব্যাপারে তিনবার ভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রত্যেকবারই জনগণ সেই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা