,

মেক্সিকোজুড়ে ট্রাম্পবিরোধী মিছিল আর বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতি এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল তুলে মেক্সিকোকে এর জন্য মূল্য দিতে বাধ্য করবেন বলে মি. ট্রাম্প যে অঙ্গীকার করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে মেক্সিকোর হাজারো মানুষ। মেক্সিকোর বারটির বেশি শহরে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা প্লাকার্ড নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির শহরে শহরে, পথে পথে কেবলই বিক্ষোভ, প্রতিবাদ ও মিছিল।

প্রতিবাদকারীদের মধ্যে অনেকেই সাদা পোশাক পরে, মেক্সিকোর পতাকা নিয়ে এবং ট্রাম্পবিরোধী প্লাকার্ড লিখে বিক্ষোভে শামিল হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকোর জনতা সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর কথা ট্রাম্পকে জানাতে এবং যে সব মেক্সিকান নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে একধরনের সমর্থন যোগানোর উদ্দেশ্যেই এই প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে, মুসলিম সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে মি. ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে আদালত স্থগিত করে দেওয়ার রায়কে বহাল রাখায় যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল কোর্টকে মৌখিকভাবে আক্রমণ করেছেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে তিনি বলেছেন, কোর্টের সেই রায়টি ছিল ‘বিচারিক ক্ষমতার অপব্যবহার’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা