,

প্রশ্ন ফাঁসের চেষ্টা আশুগঞ্জে প্রধান শিক্ষককে অব্যাহতি

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সচিবের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক প্রশ্ন ফাঁসের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ওই প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিনকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি লিখিতভাবে কুমিল্লা শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।
জানা গেছে, রবিবার এসএসসিতে গণিত বিষয়ে পরীক্ষা ছিল। আড়াইসিধা বিদ্যালয় কেন্দ্রের সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষার প্রশ্নপত্র খুলে ফেলেন। একপর্যায়ে তিনি দুটি প্রশ্ন প্যান্টের পকেটে ঢুকিয়ে বাথরুমে যান। বিষয়টি উপস্থিত কারো নজরে আসে। মোবাইল ফোনে তিনি প্রশ্ন বলে দিতে পারেন—এমন সন্দেহে কেন্দ্রের দায়িত্বে থাকাদের একজন বিষয়টি সংশ্লিষ্টদের জানান। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসাদুজ্জামান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়সার, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সেখানে ছুটে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় নিজ কক্ষে বসে থাকা প্রধান শিক্ষকের পকেট থেকে দুটি প্রশ্নও উদ্ধার করা হয়। এ অবস্থায় তাত্ক্ষণিকভাবে ওই প্রধান শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. আশরাফ উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রবিবার বিকেলে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে