বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জহির-সাগরিকার প্রেম পাঁচ বছর ধরে!

news-image

বিনোদন ডেস্ক :ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলার জহির খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে। পাঁচ বছর নাকি তারা এই প্রেমপর্ব চালিয়েছেন। গোয়ায় যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়েতে এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। জহিরের সম্পর্কে প্রশ্ন করা হলে সাগরিকা স্পষ্ট জানিয়ে দেন, লোকজন কী ভাবছে, তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। বর্তমানে আমি যে অবস্থায় রয়েছি, সেটা নিয়েই আমি খুব খুশি। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কাউকে কিছু বলিনি। এমনকি এই বিষয়ে সংবাদমাধ্যমকেও কিছু বলিনি আমি। আমি মনে করি, ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে কিছু বলা উচিত নয়।

 

জহির খানের মতো একজন ক্রিকেটারের সঙ্গে ডেট করার জন্য কোন চাপ অনুভব করছেন কি? এমন প্রশ্নের জবাবে সাগরিকা বলেন, আমি আগে যেমন ছিলাম, এখনো তেমনই আছি। আমি নিচু হয়ে থাকতে ভালোবাসি। কোনো একজনের সঙ্গে সম্পর্ক তৈরি হলে, বদলে যাব কেন! আমি কখনো মুখোশ পরে বাঁচতে পারি না। এ কথা বলতে কোনো লজ্জা নেই যে আমি নিজের ইচ্ছেমতো নিজেকে গুটিয়ে নিই এবং সময় এলে মুখ খুলি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু