,

ইরাকি বিক্ষোভে পুলিশি হামলায় নিহত ৫, আহত ১৭

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নির্বাচনী সংস্কারের দাবিতে উত্তাল ইরাকের বাগদাদে এক বিক্ষোভ চলাকালে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭৪ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।
নির্বাচনি সংস্কারের দাবিতে শনিবার এই এলাকায় এক বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। এই বিক্ষোভকারীরা মূলত ইরাকের শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর-এর অনুসারী। বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আহত হন অন্তত ২০০ জন। বিক্ষোভকারীদের দাবি, ইরাকের নির্বাচন কমিশন স্বাধীন নয়। কারণ কমিশনের সব সদস্যরা নিয়োগ পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে।
এর আগেও বিক্ষোভ নিয়ে গ্রিন জোনে প্রবেশ করেছিল শিয়া নেতা মুকতাদা আল-সদর-এর অনুসারীরা। তবে সেখানে কারা মিসাইল নিক্ষেপ করেছে তা এখনও পরিষ্কার নয়। ইরাকের সেনা কর্মকর্তারা বলছেন, মুকতাদা আল-সদর-এর অনুসারী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় বালাদিয়াত জেলা থেকে রকেট আসতে দেখা গেছে। তবে রকেট হামলায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা