,

সুজানের সঙ্গে ফের সম্পর্কের জল্পনায় জল ঢাললেন হৃতিক

news-image

বিনোদন ডেস্ক : কাবিল মুক্তি পাওয়ার পর সুজানকে যেভাবে হৃতিকের সঙ্গে দেখা যাচ্ছিল। তাতে মনে হতেই পারে হয়তো বা সম্পর্কটাকে স্বাভাবিক করে নিতে চাইছেন তাঁরা। এ নিয়ে বিস্তর জল্পনাও শোনা গিয়েছে। ফাইনালি সব জল্পনা ওড়াতে মুখ খুললেন হৃতিক নিজে। সাফ জানিয়ে দিলেন, সুজান বা সে কেউই এরকম কিছু ভাবছে না।
এক সংবাদমাধ্যমকে হৃতিক জানিয়েছেন, “আমি খুব খুশি। এবং সম্পূর্ণ। আমার চারপাশে অনেক ভালবাসা। নিজের কাজ করেও আমি খুব খুশি। আমার মনে হয় না এই মুহূর্তে আমার কোনও অভাব রয়েছে। আর বিয়ে বা জীবনসঙ্গী তো আর পরিকল্পনা করে পাওয়া যায় না। তাই আপনি কখনওই বিয়ের পরিকল্পনা করতে পারেন না।”

এরপরই তারকাসুলভ ভঙ্গিতে বলিউডের এই গ্রিক গড বলেন, “আমি আর সুজান খুব ভাল বন্ধু। আমরা এখনও একে অপরকে ভালবাসি। কেয়ার করি।” তবে কী সেই ‘বন্ধুত্ব’, ‘ভালবাসা’ই তাদের বারবার মুখোমুখি দাঁড় করাচ্ছে! হবে হয়তো!

তবে কঙ্গনার কেসটা? হৃতিকের সাফ কথা, “আমি যা ছিলাম, তাই আছি। কোনওএ কিছুই আমাকে টলাতে পারবে না। আমি কাউকে কোনও দোষ দেব না, অভিযোগ করব না, কৈফিয়তও দেব না। এটাই আমার জীবনদর্শন।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা