,

ভালোবাসার মানুষকে কোন গোলাপটি দেবেন

news-image

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি পালিত হয় রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস। আসছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। আর এ দিনেই বিশেষ করে আমরা আমাদের প্রিয়জনকে ফুল দিয়ে আমাদের ভেতরের আবেগ বা ভালোবাসা প্রকাশ করে থাকি। আর ভালোবাসা প্রকাশের সবচে’ ভালো মাধ্যম হলো ফুল।

ফুল পছন্দ করে না, পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম। আমরা প্রায়ই আমাদের প্রিয়জনের হাতে গোলাপ তুলে দিয়ে প্রকাশ করে থাকি নিজের মনের কথাটি অথবা বলে ফেলি সারা জীবন কাটাতে চাই তোমার সঙ্গে।

গোলাপ প্রেম, স্নেহ অথবা অনুভূতি প্রকাশ করার সবচে’ ভাল মাধ্যম হিসেবে পরিচিত। কিন্তু আপনি কি জানেন একেক রঙের গোলাপ একেক অর্থ বহন করে। তাহলে জেনে নিন কোন রঙের গোলাপ কি তাৎপর্য বহন করে।

লাল গোলাপ : লাল গোলাপ মূলত ভালোবাসার প্রতীক হিসেবেই অতি পরিচিত। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরণ পরিবর্তন হলেও প্রেম নিবেদনের মাধ্যম হিসেবে লাল গোলাপের আবেদন এখনও কমেনি এতটুকুও। তাই বলা যায় লাল গোলাপ ছাড়া প্রেম নিবেদন অসম্পূর্ণ থেকে যায়।

 

হলুদ গোলাপ : হলুদ গোলাপ প্রকাশ করে বন্ধুত্বের রং।আপনি আপনার সবচে প্রিয় বন্ধুটিকে হলুদ গোলাপ দিয়ে আপনার ভেতরের আবেগটি প্রকাশ করতে পারেন।

 

সাদা গোলাপ : শান্তি,পবিত্রতা, সহানুভূতি, আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে সাদা গোলাপ পরিচিত। আপনি কারো কাছে ক্ষমাপ্রার্থী সেখানেও আপনি ব্যবহার করতে পারেন সাদা গোলাপ।

কমলা গোলাপ : কমলা গোলাপ বন্ধুত্ব এবং ভালোবাসা দুটিই প্রকাশ করে। আপনার বন্ধুকে বা প্রিয় মানুষটিকে  কমলা গোলাপ দিয়ে প্রকাশ করতে পারেন যে আপনি তার সঙ্গে আছেন জীবনের বাকিটা সময়।

 

গোলাপী গোলাপ : গোলাপী গোলাপ মূলত কৃতজ্ঞতা প্রকাশে নিবেদন করা হয়। গোলাপী গোলাপ মূলত কাউকে দেয়া হয় ধন্যবাদ বলতে বা সহানুভূতি প্রকাশে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে