,

যে কারণে বাংলাদেশকে ফলোঅন করায়নি কোহলিরা

news-image

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদ টেস্টে নিশ্চিত ফলোঅনে পড়েছিল বাংলাদেশ। কিন্তু মুশফিকুর রহিমদের পুনরায় ব্যাটিংয়ে পাঠায়নি বিরাট কোহলির দল। কারণ জানালেন চেতেশ্বর পূজারা। ভারতীয় বোলারদের বিশ্রাম দিতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ৬৮৭ রান তোলে ভারত। জবাবে সবকটি উইকেট হারিয়ে ৩৮৮ রান তোলে বাংলাদেশ। ফলাফল, ফলোঅন এড়াতে পারেনি মুশফিকুর রহিমের দল।

তবে ফলোঅন করায়নি স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে পূজারার অপরাজিত ৫৪ রানে চড়ে চার উইকেটে ১৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করেন কোহলি। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৫৯। কিন্তু সুযোগ থাকার পরও কেন মুশফিক-সাকিবদের আবারও ব্যাট করতে পাঠাল না ভারত?

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে উত্তর দিলেন পূজারা। তিনি জানালেন, বোলারদের খানিকটা বিশ্রাম দিতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

তিনি বলেন, ‘আমরা একশোর বেশি ওভার ফিল্ডিং করেছি। বোলারদের একটা সেশন বিশ্রাম দিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা (ভারতীয় বোলাররা) ভালভাবে ঘুরে দাঁড়াতে পারবে।’

পূজারা আরো বলেন, ‘যত দ্রুত পারা যায় বেশি রান করতে হবে, এই পরিকল্পনা নিয়েই আমি ব্যাট করতে নামেই দ্বিতীয় ইনিংসে। আমরা স্কোরবোর্ডে এই ইনিংসে ১৫০-২০০ রান দেখতে চাইছিলাম।’

তবে বাংলাদেশ যে ৩৮৮ পর্যন্ত যাবে, সেটা যেন ভাবেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান। ইঙ্গিতটা তেমনিই দিলেন। কারণ টা উইকেট। তার মতে, তৃতীয় দিন থেকে উইকেট টার্ন করার কথা। সেটা করেনি বলে খানিকটা অবাক হয়েছেন।

তার ভাষায়, ‘আমি ভেবেছিলাম তৃতীয় দিন থেকেই বল টার্ন নেবে। কিন্তু আজকে বল ভাল টার্ন নিচ্ছিল। আশা করছি আগামীকাল (সোমবার) এটা থাকবে। বোলারদের ধৈর্য্য ধরতে হবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের