,

কুমিল্লা বিভাগ বাস্তবায়নে দাবীতে  জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচী ঘোষণা

news-image

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা বিভাগ বাস্তবায়নের লক্ষে কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে আগামী২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব চত্বর মানববন্ধন কর্মসূচী পালন করার কর্মসূচী গ্রহণ করা  করেছে। এ ব্যাপারে ফেসবুকেও অগ্রীম ইভেন্ট খোলা হয়েছে। উক্ত কর্মসূচীর ব্যাপারে কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়-এর সাথে বিস্তারিত কথা হয়। কবীর চৌধুরী তন্ময় বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে ওঠেছে। আর তাই কুমিল্লার সর্বস্তরের জনগণকে নিয়ে তরুণ প্রজন্ম কুমিল্লা বিভাগ বাস্তবায়নের লক্ষে কাজ করবে। আর তাই ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের মাধ্যমে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের আন্দোলন আরও তীব্রগতিতে এগিয়ে যাবে। পরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশের মাধ্যমে বৃহত কর্মসূচীও গ্রহণ করা হবে। এ দিকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সংসদে জোরালো বক্তব্য ও দাবির ব্যাপারে প্রশংসা করে কবীর চৌধুরী তন্ময় আরও বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন আর শুধু সংসদ সদস্যের একার নয়, পুরো কুমিল্লাবাসীর দাবি। আর তাই  বাহার সাহেবের জোরালো দাবির প্রতি সম্মান, সমর্থন ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁর পাশে থেকে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের লক্ষে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। পরে তিঁনি দল-মত নির্বিশেষে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে