,

কসবায় মটরসাইকেল-অটোরিক্সা মুখোমুখি সংর্ঘষে যুবক নিহত

news-image

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় রিফাত (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের লেসিয়ারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের ফারুক মিয়ার ছেলে। এ ঘটনায় আহত ওয়াসিম (২৬) ও বাবুল (২৮) নামের অপর দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, বিকেলে নিজ বাড়ি থেকে মোটারসাইকেলযোগে রিফাত, ওয়াসিম ও বাবুল উপজেলার চৌমুহনীর দিকে আসছিল। পথিমধ্যে লেসিয়ারা নামক স্থানে একটি অটোরিকশা সড়কে ওঠার সময় তাদের মোটারসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ওই তিন যুবক গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার উপ পরিদর্শক মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন; নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের