,

লাউয়াছড়া শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের সম্পদ : বার্নিকাট

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া বন পরিদর্শন করে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন লাউয়াছড়া বন শুধু বাংলাদেশের সম্পদ নয় এটি বিশ্বের সম্পদ।

আজ রোববার সকালে মার্শা বার্নিকাট ইউএসএআইডি-এর আমন্ত্রণে লাউয়াছড়া বন পরিদর্শনে শেষে আনন্দিত হয়ে সাংবাদিকদের এ অনুভুতি প্রকাশ করেন।
তিনি বলেন, এখানে ইউএসএআইডি বাংলাদেশ সরকারের সাথে সুন্দর একটি বনাঞ্চল রক্ষায় কাজ করছে। যারা ভোটানিক্যাল নিয়ে লেখাপড়া করছে সেসব ছাত্রছাত্রীকে এই বনাঞ্চল রক্ষায় এগিয়ে আসা উচিৎ।
এর আগে তিনি লাউয়াছড়া বনের ভিতরে এক ঘণ্টা ট্রেইল করেন। কথা বলেন লাউয়াছড়া সিএমসি, বন বিভাগ ও পর্যটকদের সাথে।
পরে তিনি লাউয়াছড়া বাঘমারায় সিএমসির মহিলা সদস্যদের সাথে কথা বলে তাদের কার্যক্রম সম্পর্কে জানেন।
এসময় রাষ্ট্রদূতের সথে ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল আহমেদ, পুলিশ সুপার শাহ জালাল, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হকসহ বনবিভাগের ও লাউয়াছড়া বন রক্ষা কমিটির ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে