বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষদিনে সাকিবদের লক্ষ্য ৩৫৬ রান

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভারতের বিপক্ষে হায়দারাবাদ টেস্ট জিততে হলে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে আরও ৩৫৬ রান করতে হবে বাংলাদেশকে। ভারতের ছুঁড়ে দেয়া ৪৫৯ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১০৩ রান করেছে টাইগাররা।

জয়ের জন্য ৪৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১১ রানেই ওপেনার তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। মাত্র ৩ রান করে অশ্বিনের শিকার হন তামিম। এরপর ৬০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সৌম্য সরকার ও মোমিনুল হক। তবে দলীয় ৭১ রানে সৌম্যকে শিকার করে এই জুটি ভাঙ্গেন স্বাগতিক দলের অফ-স্পিনার রবীন্দ্র জাদেজা। ৬৬ বলে ৪২ রান করেন সৌম্য।

সৌম্যর বিদায়ের ৪ রান পরই থামতে হয় মোমিনুলকে। ২৭ রান করে অশ্বিনের দ্বিতীয় শিকার হন মোমিনুল। ৭৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে দিনের বাকী সময়টা ভালোভাবেই পার করিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। দিন শেষে মাহমুদুল্লাহ ৯ ও সাকিব ২১ রানে অপরাজিত আছেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৯ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। অনেকটা টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে তারা। যদিও শুরুতেই দুটি উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন। তবে চেতশ্বর পুজারার ৫৪ ও অধিনায়ক কোহলির ৩৮ রানে ভর করে অল্প সময়েই বড় সংগ্রহ করে তারা। এছাড়া পাঁচ নম্বরে নেমে ২৮ রান করেন রাহানে। বাংলাদেশের পক্ষে সাকিব ও তাসকিন ২টি করে উইকেট পান।

এর আগে রোববার হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ৩২২ রান নিয়ে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। আগের দিন দুর্দান্ত খেলা মুশফিক-মিরাজের ব্যাটের দিকে তাকিয়ে ছিল সবাই। তবে সবাইকে হতাশ করে দিনের চতুর্থ বলেই সাজঘরে ফেরেন মিরাজ। ভুবনেশ্বরের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড আউট হন তিনি।

এরপর মুশফিককে ভালোই সঙ্গ দিচ্ছিলেন তাইজুল। তবে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। উমেশ যাদবের বাউন্সার থেকে বসে পড়লেও শেষরক্ষা হয়নি তার। হাতে লেগে বল চলে যায় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে। ফলে ৩৮ বলে ১০ রান করেই সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

তাসকিনকে সঙ্গে নিয়ে নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন অসাধারণ ব্যাট করা মুশফিক। এরপর ৮ রান করে তাসকিনের বিদায়ের পর দ্রুত রান বাড়ানোর চেষ্টায় থাকা মুশফিকের ইনিংস শেষ হয় ১২৭ রানে। ২৬২ বলের মোকাবেলা করে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। অশ্বিনের বলে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। ফলে ৩৩৮ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান