,

শ্রীলঙ্কা সফরেই যোশি, আসছেন জন্টি রোডসও

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন আগেই শোনা গিয়েছিল, বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হতে যাচ্ছেন ভারতীয় সাবেক স্পিনার সুনীল যোশি। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। তাঁকে শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই সফর তাঁর জন্য একটা পরীক্ষা। উত্তীর্ণ হতে পারলেই দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়ার কথা ভাববে বিসিবি।

রোববার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান হায়দরাবাদে সাংবাদিকদের বলেন, ‘সুনীল যোশির সঙ্গে আমাদের কথা অনেকটাই চূড়ান্ত হয়েছে। আপাতত শ্রীলঙ্কা সফরের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এ সফরে তাঁর কাজ পর্যবেক্ষণ করব আমরা। যদি তাঁর অধীনে স্পিনাররা ভালো কিছু করতে পারে, তাহলে দীর্ঘ মেয়াদে নেওয়া হবে তাঁকে। আশা করছি, তাঁর অধীনে আমাদের স্পিনাররা ভালো কিছু করবে।’

ফিল্ডিং কোচের ব্যাপারেও আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানালেন এই বিসিবি পরিচালক, ‘হ্যাঁ, ফিল্ডিং কোচ জন্টি রোডসের সঙ্গে কথা অনেকটাই চূড়ান্ত হয়েছে। তবে তাঁকে হয়তো পূর্ণকালীন দায়িত্বে পাওয়া যাবে না। তবে ছোট ছোট সময়ের জন্য ক্যাম্পে পাওয়া যেতে পারে তাঁকে। আপাতত সেভাবেই নেওয়ার পারিকল্পনা চলছে।’

বিসিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে এখন হায়দরাবাদে যোশি। শুক্রবার কথা বলেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। শনিবার কথা বলেছেন আকরাম খানসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে।

ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন যোশি। ২০০০ সালে অভিষেক টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলে গিয়েছিলেন তিনি। নিয়েছিলেন পাঁচ উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা