,

অনাকাঙ্ক্ষিত কিছুর আগেই সিইসি চলে যান : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ নূরুল হুদাকে পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।

রিজভী আহমেদ বলেন, ‘কাজী রকিবউদ্দীন মার্কার চাইতেও আরো খারাপ নির্বাচন করার জন্য এই ব্যক্তিটিকে (নূরুল হুদা) মনোনীত করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে আপনি পদত্যাগ করে চলে যান।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘ডিসি হিসেবে জনতার মঞ্চ গঠন করে তিনি খালেদা জিয়ার তৎকালীন প্রধানমন্ত্রীর ছবি নামিয়েছিলেন। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ধরনের আচরণ করেন, খুশিতে একে অপরকে মিষ্টি খাওয়ান, ঠিক সেই ধরনের মিষ্টি খাওয়াচ্ছিলেন।’

এই ধরনের ব্যক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব; তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানান রিজভী।

পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কানাডার আদালতের রায়ে সরকার উল্লাস করলেও বিশ্বব্যাংক এখনো দুর্নীতির অভিযোগ থেকে সরে আসেনি বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

এদিকে সিইসিসহ সদ্য গঠিত নির্বাচন কমিশন (ইসি) গঠনের গেজেট বাতিল এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে আইনজীবী ইউনুছ আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা