,

মালয়েশিয়ায় বাংলাদেশীকে গলা কেটে হত্যা

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার যিরাম কুয়ালা সেলাঙ্গর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ২৯ বছর বয়সী এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন এক বাংলাদেশীকে আটক করে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

তবে তদন্তের স্বার্থে নিহত এবং আটক বাংলাদেশীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি সেদেশের পুলিশ।

কুয়ালা সেলাঙ্গর জেলার পুলিশ প্রধান রুসলান আব্দুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার একটি নির্মাণাধীন ভবনের নিচে মানুষের মাথা পরে থাকতে দেখে কর্মরত শ্রমিকরা পুলিশকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে মাথা ও ভবনের ১০ম তলা থেকে দেহ উদ্বার করে।

ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে ৫টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভবনের ১১তম তলায় হত্যার শিকার ব্যক্তিকে দাড়ালো ছুড়ি দিয়ে জবাই করে জানালা দিয়ে ফেলে দেয়া হয়। কিন্তু শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মাটিতে পরে যায় এবং শরীর ১০ম তলায় আটকে যায় ৷

এ ঘটনার প্রাথমিক তদন্তের পর কুয়ালা সেলাঙ্গর জেলার পুলিশ প্রধান রুসলান আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, ‘মৃত ব্যাক্তি ২৯ বছর বয়সী বাংলাদেশী। সে দুই বছর যাবত নির্মাণাধীন ভবনটিতে সাব কন্ট্রাকটর হিসেবে কাজ করছিলো ৷ তাকে অপর এক বাংলাদেশী সহকর্মী হত্যা করেছে।

সন্দেহভাজন ওই বাংলাদেশী আত্মগোপনের চেষ্টা করেছিল। তবে, শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা