সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ফিরোজ মিয়া হত্যা মামলা : সাবেক ইউপি সদস্য মফিল ২ দিনের রিমান্ডে

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরকারি একটি পুকুর লীজের ঘটনাকে কেন্দ্র করে দেড় বছর আগে সরাইলের শাহজাদাপুরের ৮৩ বছরের বৃদ্ধ ফিরোজ মিয়া খাদেমের হত্যা মামলার বাদী পক্ষের নেতা সাবেক ইউপি সদস্য মফিল মিয়া খাদেমকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে গতকাল রোববার বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। স্থানীয় লোকজন, মামলা ও সিআইডি পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ মে খুন হয় মফিল মিয়ার চাচা ফিরোজ মিয়া। নিহতের ছেলে দীন ইসলাম বাদী হয়ে কাউছারকে প্রধান আসামী করে প্রতিপক্ষের ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযোগ করা হয় উভয় পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে কাউছারের নেতৃত্বে বৃদ্ধ ফিরোজ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু একাধিক গ্রামবাসী ও আসামী পক্ষের লোকজনের মতে ওইদিন গ্রামে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। মফিল নিজেই তার চাচাকে হত্যা করে মিথ্যা মামলা সাজিয়েছে। এ মামলাকে ঘিরে কিছুটা জটলায় পড়ে যায় পুলিশ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। এ পর্যন্ত ৩ জন আইও বদল করা হয়েছে। ইতিমধ্যে ১ জন প্রভাষক, বর্তমান ইউপি সদস্যসহ ৩ জন জেল খেটেছেন। গত ১ মাস আগে মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইড’র এস আই আবুল কাশেম। তিনিই অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার সকালে শাহবাজপুর এলাকা থেকে ফিরোজ মিয়া হত্যাকান্ডে জড়িত সন্দেহে মফিলকে গ্রেপ্তার করেন। হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার উল্লেখ করে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, কুমুরিয়া দিঘীর লীজকে কেন্দ্র করেই এ হত্যা। নিহত ফিরোজ মিয়ার লাশের গাঁয়ে রক্তের কোন দাগ ছিল না।

এ ছাড়া ওই গ্রামের সৈয়দ হোসেন হত্যা মামলাসহ আরো অনেক মামলার আসামী মফিল। এ হত্যাকান্ডের প্রকৃত কারন ও রহস্য বের করতে মফিলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। গতকাল উভয় পক্ষের কৌশুলিদের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম ২ রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য মফিলকে সিআইড পুলিশের হেফাজতে দেওয়া হয়। পুলিশের পক্ষে কৌশুলি ছিলেন- জেলা বারকাউন্সিলের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আবদুল কবির তপন, অ্যাডভোকেট মোঃ মাহবুবুল আলম খোকন ও অ্যাডভোকেট মোঃ জয়নাল উদ্দিন। আর আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ তানভির হোসেন ও অ্যাডভোকেট দুলাল মিয়া।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি