,

১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি ঢাকায় সব মাংসের দোকান বন্ধ!

news-image

নিউজ ডেস্ক : আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার থেকে ১৮ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত ঢাকার সব মাংসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। এর মধ্যে তাদের দাবি মেনে নেয়া না হলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মাংস বিক্রি বন্ধ রাখা হবে বলেও হুমকি দিয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি এ ঘোষণা দেয়।এ সময় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বারেকসহ প্রায় পাঁচ শতাধিক মাংস ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

গত ৮ মাস ধরে গাবতলি গরু হাটের ইজাদারদের অত্যাচার, সরকারের আদেশ অমান্য করে অতিরিক্ত খাজনা আদায় এবং ইজারাদারের বাহিনী দিয়ে মাংস ব্যবসায়ীদেরর ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ করেন সমিতির সদস্যরা।

তারা আরও অভিযোগ করেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের কাছে বারবার আবেদন করলেও এর কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই ছয় দিন মাংস বিক্রি বন্ধের ঘোষণা দিচ্ছেন তারা। এই ছয় দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের মাংসের দোকান বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সহাসচিব রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, সীমান্ত থেকে গরুর হাট পর্যন্ত ২০ থেকে ৩০ হাজার টাকা গরু প্রতি চাঁদাবাজি হচ্ছে। সরকারের আদেশ অমান্য করে অতিরিক্ত খাজনা আদায় করা হয়।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র আনিসুল হকের কাছে শত শত আবেদন করা হয়েছে, চাঁদাবাজির ফিরিস্তি দেওয়া হয়েছে। মেয়র একাধিকবার এসব সমস্যার সমাধানের নির্দেশ দিলেও দুর্নীতিবাজ কর্মকর্তারা ইজারার শর্ত বাস্তবায়নে নানা ধরনের টালবাহানা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, মাংসের মূল্য দিন দিন বেড়েই চলেছে। নিরুপায় হয়ে মাংস ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছ থেকে গলা কেটে টাকা আদায় করছে। দুই সিটি করপোরেশনের দুই মেয়র এবং শ্রম ও উন্নয়ন পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করতে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা গোপনে ইজারাদারদের সহযোগিতা করছেন। ইজারার শর্ত অমান্য করায় হাইকোর্টে একটি রিটও আবেদন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে