,

বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলার পরামর্শ আইনমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু দুর্নীতি মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা আমাদের সম্মানহানি করেছে সেই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে বলব। কানাডা তখন আমাদের অসহযোগিতা করেছিল। আমি যখন নথিপত্র নিয়ে এসেছিলাম, তখনই বুঝেছিলাম এ মামলার ভিত্তি নেই।

আজ দুপুরে রাজধানীর মিরপুরে মার্কস মেডিক্যাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মার্কস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সানাল, মার্কস গ্রুপের চেয়ারম্যান বেগম ফরিদা মাসুদ খান, মার্কস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন, মার্কস গ্রুপের উপব্যবস্থাপক ডা. ইকবাল মাসুদ খান প্রমুখ।

তিনি আরও বলেন, আমাদের ক্ষতি হয়েছে কিনা জানি না, আমাদের লাভই হয়েছে বলে আমি মনে করি। নিজস্ব অর্থায়নে এত বড় একটি প্রকল্প আমরা করতে পারি সেটার প্রমাণ হয়েছে, পদ্মা সেতু হচ্ছে। আর বিশ্বব্যাংক কাগজপত্রের ভিত্তিতে যে কিছু করে না তা প্রমাণিত হয়েছে। তারা কয়েকজন লোকের স্বার্থের জন্য এগুলো করেছে।

পদ্মা সেতু দুর্নীতি মামলার কোনো প্রমাণ না পাওয়ায় গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) কানাডার আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। এ ছাড়া মামলাটি গুজবের ভিত্তিতে করা হয়েছিল বলেও জানিয়েছেন বিচারক।

২০১৩ সালের জানুয়ারিতে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বাংলাদেশ। পরে নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নে হাত দেয় বাংলাদেশ সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে