,

পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

মানববন্ধনে ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু দেশের মানুষের যুগ যুগ ধরে লালিত স্বপ্ন। এ স্বপ্ন পূরণ করতে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেন। বিশ্বব্যাংক অর্থায়নের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিশ্বব্যাংকের কিছু কর্মকর্তা এবং দেশের কিছু ষড়যন্ত্রকারী সরকারের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ করেছিলো। এমনকি বিশ্বব্যাংক কানাডার আদালতে মামলা দিয়েছিলো।

তিনি আরও বলেন, কানাডার আদালতে দুর্নীতির প্রমাণ হয়নি। কানাডার আদালতের রায়ে অভিযোগকে মনগড়া, বানোয়াট, গুজব ও অনুমান নির্ভর বলা হয়েছে। এতদিন সরকার পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যা বলেছিল তার প্রমাণ হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত ও কিছু বুদ্ধিজীবী মার্কা ষড়যন্ত্রকারী মিথ্যা অভিযোগ করেছিলো। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এটা আমাদের কথা নয়, তৎকালীন মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার ই-মেইল চালাচালিতে প্রমাণ হয়েছে।

তাই, আমরা দেশবাসীর পক্ষে সরকারের কাছে অনুরোধ জানাই পদ্মা সেতুর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলো, সেই সব চিহ্নিত ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে বিচার করা হোক, যোগ করেন হাছান মাহমুদ।

টিআইবিকে উদ্দেশ্য করে তিনি বলেন, কানাডার আদালতের রায়ের পর টিআইবি এখন সুর পাল্টিয়েছে। এক সময় সংস্থাটি ষড়যন্ত্রকারীদের সঙ্গে সুর মিলিয়ে বিবৃতি দিয়েছিলো। এজন্য টিআইবিকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে।

কানাডার আদালতের রায় বিশ্বব্যাংক ও ষড়যন্ত্রকারীদের চপেটাঘাত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া কয়েকদিন আগেও বললেন, পদ্মা সেতু হবে না, হবে না। তার এ বক্তব্য এখনও ইউটিউবে পাওয়া যাবে। কিন্তু তার এ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ২০১৮ সালের শেষে পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল করবে।

পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল না করে নিচ দিয়ে চলাচলের নির্দেশ দেন হাছান মাহমুদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি চিত্তরঞ্জন সাহা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে