,

ব্রাহ্মণবাড়িয়ায় নির্যাতনের পর বিষ খাইয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। নিহত গৃহবধুর নাম আকলিমা বেগম (১৯)। ঘটনার পর থেকে স্বামী জীবন মিয়া পলাতক রয়েছে।
নিহতের স্বজনরা জানান, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামের নুরু মিয়ার মেয়ের সাথে প্রায় এক বছর আগে একই ইউনিয়নের মাগুরা গ্রামের ধন মিয়ার ছেলে জীবন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী জীবন মিয়া ও তার পরিবারের লোকজন তাকে প্রায়ই নির্যাতন করত। গত বুধবার তার স্বামী নির্যাতনের এক পর্যায়ে মুখে বিষ ঢেলে দেয় বলে জানায় স্বজনরা। পরে তাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে গত শনিবার দুপুরে তার মৃত্যু ঘটে। রাতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনরা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা