,

দ্বিতীয় ইনিংসের শুরুতেও তাসকিনের জোড়া আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : বোলারদের বিশ্রাম দিতে বাংলাদেশকে ফলোঅনে না ফেলে আবার ব্যাটিংয়ে নামল ভারত। ভারতের ৬৮৭ রানের জবাবে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৮৮ রান করেছে বাংলাদেশ। মুশফিকদের চেয়ে ২৯৯ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিং শুরু করেছে স্বাগতিকরা। ফলোঅন থেকে ৯৯ রান দূরে ছিল বাংলাদেশ।

ব্যাটিং করতে নেমে ভারতকে স্বস্তিতে থাকতে দেননি তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে মুরালি বিজয়কে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিণত করেন তিনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এই ইনিংসে মাত্র ৭ রান করে আউট হন। ফিরতি ওভারে লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন তাসকিন। এবারও ক্যাচ ধরেন মুশি। ১৭ বলে ১০ রান করে আউট হন রাহুল।

কোহলির লক্ষ্যটা পরিষ্কার। আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের সামনে এমন একটা লক্ষ্য দাঁড় করানো, যেটা পার করা বাংলাদেশের পক্ষে সম্ভব না হয়। আর নিশ্চিতভাবে বাংলাদেশের ১০ উইকেট নেওয়ার জন্য পর্যাপ্ত সুযোগও বোলারদের সামনে রাখবেন কোহলি।

ভারতের ব্যাটসম্যানরা যাতে সহজে রান নিতে না পারেন, সে জন্য সঠিক লাইন-লেন্থে বল করতে হবে বাংলাদেশের বোলারদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা