,

ওয়েল প্লেড লিটল ম্যান!

news-image

স্পোর্টস ডেস্ক : চোটের পর চোট সঙ্গী হলেও দারুণ ফর্মে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড সফরের পর ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও শতক তুলে নিয়েছেন তিনি।

রোববার হায়দরাবাদে উমেশ যাদবকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের পঞ্চম শতক পান ‘লিটল ম্যান’খ্যাত মুশফিক। শেষ পর্যন্ত বরীচন্দ্রন অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন ১২৭ রান, যাতে রয়েছে ১৬টি চার ও দুটি ছক্কা।

ভারতের বিপক্ষে বাংলাদেশ অধিনায়কের এটি দ্বিতীয় শতক। ২০১০ সালে চট্টগ্রামে তিনি ধোনিদের বিপক্ষে ১১৪ বলে করেছিলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

তবে সে শতকের তুলনায় হায়দরাবাদের শতকের গুরুত্ব অন্য রকম। কারণ রানের পাহাড়ে চাপা পড়ে মুশফিকের ব্যাটে ফলোফন এড়াতে লড়ছে বাংলাদেশ। সে লড়াইয়ে তিনি ২৩৫ বলে ১৩টি চার ও একটি ছক্কায় শতক পূরণ করেন।

অবশ্য বলকে বাউন্ডারি ছাড়া করার পরও দ্বিধায় ছিলেন মুশফিক। অপরপ্রান্ত থেকে তাসকিন আহমেদ এসে জানালে সেঞ্চুরি উদযাপন করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এরপরই কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসে ওয়েল প্লেড লিটল ম্যান।

গত মাসে নিউজিলান্ডের বিপক্ষে মুশফিক ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার বাকি তিনটি শতকের মধ্যে ২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৬, ২০১৩ সালে গলেতে শ্রীলংকার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি (২০০) এবং ২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে করেন ১০১ রান।

এই টেস্টেই মুশফিক সাকিব, তামিম ও হাবিবুল বাশারের পর তিন হাজারি ক্লাবের মাইলফলক স্পর্শ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা