,

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সাইনবোর্ডের বানান সংশোধন হলো ফেসবুক পোস্ট দেখে

news-image

মাসুক হৃদয়  : ফেসবুক পোস্ট দেখে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সাইনবোর্ডের বানান সংশোধন করলেন রেল কর্তৃপক্ষ। ‘বাউনবাইরার কতা’ নামের ফেসবুকভিত্তিক একটি সংগঠনের পক্ষে জনৈক চিকিৎসক মাহাবুবুর রহমান এমিল রেলস্টেশন সাইনবোর্ডে ব্রাহ্মণবাড়িয়া বানানটি ভুল লেখা মর্মে একটি পোস্ট দেন। এরপর বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে পড়ে।

চিকিৎসক মাহাবুবুর রহমান এমিল বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া বানানটি রেলস্টেশন সাইনবোর্ডে দীর্ঘ ঈ-কার দিয়ে লেখা থাকায় রেল কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করে ছবিসহ একটি পোস্ট দিয়েছিলাম। পোস্টটি রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ্ উদ্দিনের নজরে পড়ে। এরপর তিনি নামটি শুদ্ধ বানানে লিখতে স্টেশন মাস্টারকে নির্দেশ দিলে গত শনিবার (১১ ফেব্রুয়ারি) অাগের বানান মুছে শুদ্ধ বানানে লেখা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার শোয়েব অাহমেদ বলেন, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অামরা নির্দেশ পেয়ে বানানটিতে বিদ্যমান দীর্ঘ ঈ-কার মুছে ই-কার করে দেই। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন মোবাইল ফোনে বলেন, একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন তথা জেলার নাম ভুল থাকা দু:খজনক। তাই বিষয়টি ফেসবুকের মাধ্যমে অামার নজরে পড়লে এটি শুদ্ধ করে দিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেই। ভাষার মাসে এমন ভুলটি সংশোধন হওয়ার কৃতিত্ব মূলত ফেসবুক ব্যবহারকারিদেরই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে