,

শপথ নিলেন আট স্থায়ী বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ৮ বিচারপতি শপথ নিয়েছেন। রোববার সকাল পৌনে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা আট বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের নিয়োগ কার্যকর হলো।

নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি এস. এম. মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. সোহরাওয়ারদী।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে গত বুধবার হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া আটজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

এরপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা