,

ডেড্রিম ভিআর সুবিধা নিযে আসছে ক্রোম ব্রাউজার

news-image

অনলাইন ডেস্ক : ক্রোম ব্রাউজারের সর্বশেষ সংস্করণের মাধ্যমে ওয়েবে ভারচুয়াল রিয়্যালিটি (ভিআর) সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল। এর ফলে ভিআর ব্যবহারকারীদের ভারচুয়াল রিয়্যালিটি কনটেন্ট পেতে আলাদা কোনো অ্যাপ বা ইউটিউব ব্রাউজ করা লাগবে না।

গুগলের ডেড্রিম সমর্থনযোগ্য ফোন ও ডেড্রিম ভিউ হেডসেট ব্যবহার করে ব্যবহারকারীরা এর পরিপূর্ণ অভিজ্ঞতা পাবেন। অন্যান্য স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারকারীরাও ক্রোম থেকে এ সুবিধা পাবেন।

গত বছরের অক্টোবরে পিক্সেল ও পিক্সেল এক্সএল নামে স্মার্টফোন বাজারে ছাড়ে গুগল। ওই ফোনের সঙ্গে ভিআর হেডসেটের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ডেড্রিম ভিউ নামের গুগলের এই মডেল ডেড্রিম প্ল্যাটফর্ম ও ভিআর প্রযুক্তির জন্য উন্মুক্ত করে গুগল। এর দাম ৭৯ মার্কিন ডলার। গুগলের নতুন স্মার্টফোন এই হেডসেটের সামনে রাখলে তা এনএফসি প্রযুক্তির মাধ্যমে কাজ করে।

গুগল এক ব্লগ পোস্টে বলেছে, ভিআরের অভিজ্ঞতা পেতে ডেড্রিম সমর্থনযুক্ত ফোন ও ডেড্রিম ভিউয়ে ক্রোম ব্যবহার করুন।

গুগলের ভাষ্য, সবার কাছে সব যন্ত্রে ভারচুয়াল কনটেন্ট পৌঁছে দিতে চায় গুগল। শিগগিরই গুগল কার্ডবোর্ড ভিআরসহ অন্যান্য হেডসেট সমর্থন করার কথা বলেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ডেস্কটপ কম্পিউটার থেকেও ভিআর কনটেন্ট খোঁজা যাবে। তথ্যসূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা