,

সারা রাত মাছ গান গায়, শোনা যায় ডাঙা থেকে

news-image

অনলাইন ডেস্ক : মাছও গান করে, এটা কি আপনাদের জানা ছিল। ক্যালিফোর্নিয়ায় কিছু হাউসবোট- গভীর রাতে বাসিন্দারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পান। জলের গভীর থেকে আসা আওয়াজটা এতটাই গোলমেলে ছিল অনেকে এটাকে ভিনগ্রহের প্রাণীদের বচসা ভেবেছিলেন।

পরে জানা যায় জলের তলা থেকে যে আওয়াজটা আসছিল সেই আওয়াজটা হলো ‘মিডশিপম্যান’ নামের একটি মাছের। সারা রাত ধরে যে আওয়াজটা শোনা যায় সেটা আসলে মাছের সংগীত বলে চিহ্নিত করা হয়েছে।

জীববিজ্ঞানীদের মতে এই গানটা আসলে মিলনের আহ্বান। এই আওয়াজ বেশি করে শোনা যায় প্রজনন ঋতুতেই। বিজ্ঞানীরা প্রায় তিন দশক ধরে এই গবেষণা করছেন। ‘জার্নাল অফ কারেন্ট বায়োলজি’-তে প্রকাশিত একটি রিপোর্টে মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন এই সংগীতের পেছনে যে হরমোন কাজ করে তা দুষ্প্রাপ্য নয়। এই গানটা গায় পুরুষ মাছ।

বিজ্ঞানী অ্যান্ড্রু বাসের মতে, গান গাইতে সক্ষম স্ত্রী মাছও। শরীরের ভেতরে থাকা বায়োলজিক্যাল ঘড়ি গানের সুর তাল নির্ণয় করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা