,

না থেকেও হায়দরাবাদে মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : কাটার মাস্টারের ভক্ত শুধু বাংলাদেশেই না, হায়দরাবাদের মানুষের মনের মধ্যেও জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। চলমান ভারত-বাংলাদেশ টেস্টে হায়দরাবাদবাসী ভীষণ মিস করছে সাতক্ষীরা এক্সপ্রেসকে। কারণ আইপিএলের বদৌলতে হায়দরাবাদের ‘ঘরের ছেলে’ বনে গেছেন মুস্তাফিজ। টেস্টে তাকে দলে না দেখে বেশ হতাশ শহরটির বাসিন্দারা। খবর বিবিসির।

উপ্পলের স্টেডিয়ামে যারাই ক্রিকেট দেখতে আসেন, তারাই জানেন এ মাঠে কারণে-অকারণে বেজে ওঠে শহরের নিজস্ব দল সানরাইজার্স হায়দরাবাদের থিম সং। তেলেগু ভাষার এ গানে রয়েছে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের বীরগাঁথা- যার অন্যতম বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

দুনিয়া ঘুরে বাংলাদেশ দলের জন্য গলা ফাটান যিনি, সেই ফাহিমুল হক মিলন ওরফে মিলন টাইগার বলেন, মুস্তাফিজ এ টেস্টে না-থাকায় খুব বড় ক্ষতি হয়ে গেল।

তিনি বলেন, আমার তো মনে হয় শুধু বাংলাদেশ নয়, ভারতের ১৩০ কোটি মানুষও মুস্তাফিজকে মিস করল। ও তো শুধু বাংলাদেশের নয়, সবার প্রিয়। মুস্তাফিজ থাকলে ভারত কি পারতো এই প্রায় ৭০০ রানের পাহাড় গড়তে?

গ্যালারিতেও দেখা গেল, যারা এসেছেন তারাও অনেকেই মুস্তাফিজুর রহমানের স্লোয়ার বা কাটারের ভক্ত।

তাদের একজন রাকেশ বলছিলেন, যেহেতু মুস্তাফিজ হায়দরাবাদে অনেকগুলো ম্যাচ খেলেছেন, এ মাঠের পিচটা তার হাতের তালুর মতো চেনা- তাই ও এখানে ভীষণ উপযোগী হত।

পাশ থেকে তার বন্ধু যোগ করেন, হায়দরাবাদ যে মুস্তাফিজকে মিস করছে তাতে কোনো সন্দেহ নেই। তাকে জানাতে চাই- তিনি যেখানেই থাকুন, যেমনই থাকুন- হায়দরাবাদ তাকে ভোলেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা