,

‘নারী খেলোয়াড়দের পানীয়ের মধ্যে ঘুমের ওযুধ মিশিয়ে দিতেন কোচ’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রশিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন জাতীয় স্তরের দুই তাইকোয়ান্দো খেলোয়াড়। তাঁদের অভিযোগ, অশ্লীল ভিডিও তুলে তাঁদের নাকি দিনের পর দিন ব্ল্যাকমেইল করা হত। কিন্তু, ওই প্রশিক্ষকের রাজনৈতিক যোগাযোগ ভালো থাকায় নিজেদের এতদিন তাঁরা কোনও অভিযোগ দায়ের করতে পারেননি।

জানা গেছে, তাঁরা প্রথমে দিল্লি নারী কমিশনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর কমিশনের সাহায্যে কমলা মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের কাছে তাঁরা অভিযোগ করেছেন, শুধু আমাদের সঙ্গেই নয়, অন্য নারী খেলোয়াড়দের সঙ্গেও একই আচরণ করা হয়। আমাদের প্রত্যেকের অশ্লীল ভিডিও তোলা হয়। বিষয়টি আমরা জানতে পেরে তৎক্ষণাৎ পুলিশের কাছে অভিযোগ জানাব বলে ঠিক করি। কিন্তু, উনি রাজনৈতিক প্রতিপত্তির ভয় দেখিয়ে আমাদের সবাইকে চুপ করিয়ে রাখেন।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, অভিযুক্ত ঝাড়খণ্ড তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত। অনুশীলন চলার সময় পানীয়ের মধ্যে ঘুমের ওযুধ মিশিয়ে দেওয়া হতো। এরপর অশ্লীল ভিডিও তুলে রাখা হত খেলোয়াড়দের। অভিযোগ, পরে সেই ছবি দেখিয়ে তাইকোয়ান্দো খেলোয়াড়দের নাকি ব্ল্যাকমেলও করার চেষ্টা হত। অনেকদিন ধরেই এই ঘটনা চলে আসছিল। দিল্লি পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হলেও, অভিযোগের তদন্তভার ঝাড়খণ্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা