,

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১১

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবো থানার দড়িকান্দিতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বেলাবো থানার ওসি মো. বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। ১১ জন ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ”

নরসিংদীর দুর্ঘটনার আগে শুক্রবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ফরিদপুর, গাজীপুর, মাগুরা, নাটোর ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয় অনেকে।

পুলিশের হিসাবে, গত তিন বছরে গড়ে দুই হাজার মানুষের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০১৬ সালেই ৪৩১২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারান ৬০৫৫ জন। আহত হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। এর আগের বছর প্রাণহানি হয় ৮ হাজারের বেশি মানুষের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা