,

মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতেও ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের দুই সেঞ্চুরি আর একটি ডাবল সেঞ্চুরির বিপরীতে অন্তত দুটি সেঞ্চুরি হওয়া উচিত ছিল বাংলাদেশের। কিন্তু তা হলো কই? সেঞ্চুরির কাছাকাছি গিয়ে বাজে শট খেলে আউট হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রাখলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের আউটের পর তৃতীয় দিনেই বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু হলো না অধিনায়ক মুশফিক আর তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজের সৌজন্যে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মুশফিক।

দলের ঘোর বিপদে ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনায় থাকা মিরাজ দারুণ ব্যাটিং করলেন। মুশফিককে যোগ্য সঙ্গ দিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি এবং সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ৫১ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করলেও চতুর্থ দিনে আর রান যোগ করতে পারেননি। ভুবনেশ্বর কুমারের একটি লেট ইন সুইংয়ে বোল্ড হয়ে গেছেন।

এরপর আর কোনো স্বীকৃত ব্যাটসম্যান নেই। তাইজুল ইসলামকে সঙ্গী করে একাই লড়তে থাকলেন অধিনায়ক। কিন্তু তাইজুল বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না তাকে। ৩৮ বল খেলে ২ বাউন্ডারিতে ১০ রান করে উমেশ যাদবের বলে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার হাতে ধরা পড়লেন তিনি। মুশির নতুন সঙ্গী হলেন তাসকিন আহমেদ। তাসকিনকে সঙ্গী করে ২৩৫ বলে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। অভিনন্দন মুশফিকুর রহিম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে