,

৬ মার্চ নতুন ইসির ‘নির্বাচনী পরীক্ষা’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ৬ মার্চ থেকে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের ‘নির্বাচনী’ পরীক্ষা শুরু হচ্ছে। ওইদিন নতুন ইসির অধীন দেশের ১৮টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয়ভিত্তিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ১৫ ফেব্রুয়ারি নতুন কমিশনের শপথের পরই দায়িত্ব শুরু হচ্ছে। এছাড়াও ২২ মার্চ অনুষ্ঠিত হবে গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, সামনে দিনগুলি নতুন ইসির জন্য অগ্নিপরীক্ষা। নতুন ইসি কেমন হবে, তা ৬ মার্চের নির্বাচনের পর বোঝা যাবে। তবে নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করে সদ্যবিদায়ী রকিব কমিশনের বদনাম ঘোচানোর সুযোগ পাবেন।

ইসি সূত্রে জানা গেছে, নতুন ইসির অধীন ২০১৮ সালের ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ সংসদ নির্বাচন। যদিও সংসদ নির্বাচনের আগে সাতটি সিটি করপোরেশনের ভোট গ্রহনের সুযোগ পাবে নতুন ইসি। এর মধ্যে চলতি বছরেই শুরু হবে কুমিল্লা ও রংপুর সিটির ভোট। আগামী সংসদ নির্বাচনের আগে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। আগামী ৬ মার্চ দেশের ১৪ জেলার ১৮ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে গ্রহণের সিদ্ধান্ত নেন বিগত নির্বাচন কমিশন (ইসি)। গত ১ ফেব্রুয়ারি ইসি থেকে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির সুপারিশের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন নির্বাচন কমিশন গঠন করেন। অন্য কমিশনাররা হলেন-সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত্ হোসেন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা