,

কোহলির প্রযোজনা নিয়ে মুখ খুললেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক :দর্শক, বলিউড তারকা ও সংশ্লিষ্ট সবাই ‘ফিল্লৌরি’ ছবির ট্রেইলার দেখে খুব প্রশংসা করছেন, বলছেন, ছবিটি খুবই আকর্ষণীয় হবে। তবে প্রশংসার পাশাপাশি কিছু সংবাদ মাধ্যম এটাও দাবি করছে, আনুশকার বন্ধু, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি না
কি এই ছবিটি প্রযোজনা করেছেন। কোহলিকে এভাবে প্রযোজক বানিয়ে দেওয়ায় একটু চটেছেন আনুশকা। বিষয়টি পরিষ্কার করতে বিবৃতিই দিয়ে দিয়েছেন বলিউড এই অভিনেত্রী। বিবৃতিতে সাফসাফ তিনি বলেন, ‘ফিল্লৌরি’ ছবিটির প্রযোজনায় রয়েছে ফক্স স্টার স্টুডিও ও ক্লিন স্লেট ফিল্মস।’ এখানে তিনি সংবাদমাধ্যমগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। ‘সংবাদ মাধ্যমের স্বাধীনতার সঙ্গে জবাদিহিতাও রয়েছে এবং আপনাদের ভুয়া সূত্র এর জন্য কখনোই দায় নেয় না।’

আনুশকা আরো বলেন, ‘এই ভুয়া সূত্র শুধু আমাকে অসম্মানই করেনি, এত বছর ধরে আমি যে কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসেছি সেটারও অসম্মান করেছে, এমনকি এই ছবিতে যাঁরা কাজ করেছেন তাদেরও অসম্মান করেছে।’

‘আমি সব সময় মর্যাদা নিয়ে আমার ক্যারিয়ার গড়েছি এবং আমার সম্বন্ধে রটানো মিথ্যা খবরগুলোতেও আমি চুপ থাকার চেষ্টা করেছি। কিন্তু তার মানে এই নয় যে, আমার নীরবতাকে আপনারা দুর্বলতা মনে করবেন এবং আমাকে বা আমার টিমের ব্যাপারে যাচাই না করেই যা ইচ্ছে তাই বলবেন,’ ক্ষোভ ঝাড়েন আনুশকা।

সংবাদ মাধ্যমের প্রতি অনুযোগের স্বরে আনুশকা বলেন, ‘এটা আপনাদের জন্য হয়তো আরেকটা গল্পের মতো কিন্তু এটা কারো জীবন, যা নিয়ে আপনারা খেলা করছেন। আমি আমার নিজের ছবি প্রযোজনা ও প্রচারের জন্য যথেষ্ট যোগ্য। ধন্যবাদ।’ এমনটা বলেই নিজের বিবৃতি শেষ করেন আনুশকা।

এনএইচ১০-এর পর ‘ফিল্লৌরি’ হবে আনুশকার নিজস্ব প্রযোজনায় দ্বিতীয় ছবি। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী ২৪ মার্চ মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে