সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ষড়যন্ত্র ও মিথ্যাচার প্রমাণিত হয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির যড়যন্ত্রের অভিযোগ কানাডার আদালতে নাকচ হয়ে যাওয়ার পর সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আাবুল হোসেন শনিবার এক বিবৃতিতে বলেছেন, আদালতের এই রায় প্রমাণ করে, পদ্মা সেতু নিয়ে তাকে জড়িয়ে বিশ্বব্যাংক যে অভিযোগ করেছিল-তা সর্বৈব মিথ্যা।

তিনি বিশ্বব্যাংক এবং যেসব সমালোচনাকারী পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সেসময়ে সরব হয়েছিলেন, তাদের কঠোর সমালোচনা করেছেন। তিনি মনে করেন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ করে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের মামলার রায়ে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে গতকাল কানাডার টরোন্টোর একটি আদালত রায় দিয়েছে। এর ফলে এসএনসি-লাভালিনের অভিযুক্ত তিন কর্মকর্তা মামলা থেকে রেহাই পেয়েছেন।

সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সৈয়দ আবুল হোসেন বলেন, বাংলাদেশের কয়েকটি পত্রিকার অসত্য রিপোর্টের ওপর ভিত্তি করে, বিশ্বব্যাংক যে কাল্পনিক অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করেছিল- তা কেবল মিথ্যা নয়, ষড়যন্ত্রমূলকও ছিল। তিনি বিশ্বব্যাংক ও বাংলাদেশী কতিপয় স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে দাবি করেন।

তিনি বলেন, এ ষড়যন্ত্র তার দীর্ঘদিনের অর্জিত সুনাম, মর্যাদা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পথকে বাধাগ্রস্ত করেছে। তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠার পর তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। আর দুর্নীতির অভিযোগ তুলে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক ২০১৩ সালে পদ্মা সেতু প্রকল্পে ঋণ বাতিল করে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি