,

বঙ্গবন্ধু কাপ ফুটবলের ফাইনাল : শেখ রাসেল-নৌবাহিনী

news-image

বঙ্গবন্ধু কাপ ফুটবলের ফাইনাল রোববার। বিকাল তিনটায় খেলা শুরু মাগুরা স্টেডিয়ামে। এদিন শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্রের মোকাবিলা করবে বাংলাদেশ নৌবাহিনী। রাসেলের প্রতিপক্ষ দলের নাম শুনলে অবাক হওয়ার কথা। পেশাদার লিগের বড় বড় দল আবাহনী, মোহামেডানের মতো ক্লাব থাকতে নৌবাহিনী কীভাবে ফাইনালে উঠলো। গোলের খেলা ফুটবল, সেমিফাইনালে আবাহনীর জালে গোল দিয়েই ফাইনালে উঠে নৌবাহিনী। তারা শক্তিমত্তার পরিচয় দিয়ে সেমিফাইনাল জিতে নেয়।
প্রতিপক্ষ সার্ভিসেস দল বাংলাদেশ নৌবাহিনী বলে হাল্কাভাবে নিচ্ছে না শফিকুল ইসলাম মানিকের দলের শেখ রাসেল ক্রীড়া চক্র। রোববারের লড়াই সহজ হওয়ার কথা না। কারণ, সেমি-ফাইনালে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে নৌবাহিনী। বিদায় নিতে চলা ফুটবল মৌসুমে সবচেয়ে বড় বাজেটের দল শেখ রাসেল। কিন্তু ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জয়ী দলটির লিগ বা টুর্নামেন্টে কোন সাফল্য নেই। স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপে সেমিফাইনালে খেলেছিল ঠিক। তবে লিগটা তাদের কেটেছে দুঃস্বপ্নের মত। কোন রকমে অবনমন বাঁচিয়ে আটে থেকে লিগ শেষ করে দলটি। এমন অবস্থায় মাগুরার বঙ্গবন্ধু কাপ ফুটবল তাদের জন্য অন্তত একটা শিরোপা জিতে মৌসুম শেষ করার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের