,

পাঁচ মিসরীয়কে হত্যা করলো আইএস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিনাই উপত্যকায় যুদ্ধরত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দাবি করে জানিয়েছে, তারা মিসরে সেনাবাহিনীর পক্ষে কাজ করার অভিযোগে পাঁচ ব্যক্তিকে হত্যা করেছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, শুক্রবার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে কয়েকটি ছবি পাঠানো হয়। এতে পাঁচ ব্যক্তিকে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়। এক জঙ্গি রাইফেলের সাহায্যে তাদের মাথার পেছনে গুলি করার আগের চিত্র এটি। টেলিগ্রামে আইএস’র পক্ষ থেকে এদের সেনাবাহিনীর ‘লোক’ বলে দাবি করা হয়েছে।

২০১৩ সালে সেনাবাহিনী মিসরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উচ্ছেদের পর জিহাদীরা দেশটির কয়েকশ সৈন্য ও পুলিশকে হত্যা করেছে।

শুক্রবার মিসরের সেনাবাহিনী ঘোষণা করেছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সিনাইয়ে নিরাপত্তা অভিযান শুরু পর থেকে তারা ‘৫শ’ সন্ত্রাসীকে’ হত্যা করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের