,

যমজ সন্তানের বাবা হবেন জর্জ ক্লুনি

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের ‘‌হার্ট থ্রব’‌ জর্জ ক্লুনি বাবা হতে চলেছেন। তার স্ত্রী খ্যাতনামা মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি খুব শীঘ্রই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। হলিউড অভিনেতা ম্যাট ডেমন এ খবর নিশ্চিত করেছেন। কানাডার ‘‌এনটারটেইনমেন্ট টুনাইট’‌–কে ডেমন বলেন, ‘জর্জ নিজেই তাকে এই খবরটা জানিয়েছেন। ওরা দু’‌জন দারুণ অভিভাবক হবে, শিশু দু’‌টি সত্যিই খুব ভাগ্যবান। ’‌

‘‌এনটারটেইনমেন্ট টুনাইট’‌–কে ডেমন বলেন, ‘‌আমি আমাল ও জর্জের জন্য খুব খুশি। সে আমায় জানায় আমাল আট সপ্তাহের গর্ভবতী। শুনেই আমি র্জজকে এই খবরটা আর কাউকে জানাতে বারণ করি এবং তাকে ১২ সপ্তাহের নিয়মের কথাও স্মরণ করিয়ে দিই। ’
‌
আমাল–র্জজের আরও এক ঘনিষ্ঠের কাছ থেকে জানা যায়, ক্লুনি দম্পত্তির এই সুখবরে সকলেই উল্লসিত। র্জজ ও আমাল ক্লুনি ২০১৪ সালে ভেনিসে বিয়ে করেন। ম্যাট ডেমন, বিল মুরের মতো হলিউড অভিনেতারা এসেছিলেন ক্লুনি দম্পত্তির বিয়েতে।

গত মাসে আমালকে দেখা গিয়েছিল ঢিলেঢালা পোশাকে। সেখান থেকেই আমালের গর্ভবতী হওয়ার ব্যাপারটা জানাজানি হয়। বছর ৫৫–র র্জজ ক্লুনি হলিউডে অসংখ্য ছবি করেছেন। তঁার ঝুলিতে রয়েছে দু’‌টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। অন্যদিকে, ৩৯ বছরের আমাল খ্যাতনামা মানবাধিকার আইনজীবী, যিনি বিখ্যাত ব্যক্তিদের মামলা লড়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের