,

গলফ কোর্সে কুমিরের আক্রমণের শিকার গলফার

news-image

অনলাইন ডেস্ক : গলফ কোর্সেই কুমিরের আক্রমণের শিকার হতে হলো গলফার টনি আর্টসকে। তবে বুদ্ধির জোড়ে বেঁচে গেছেন তিনি। গত বুধবার ফ্লোরিডায় ম্যাগনোলিয়া ল্যান্ডিং গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব গলফ কোর্সে ভয়ংকর এই ঘটনাটি ঘটে।

চতুর্থ হোলের পুটিং অঞ্চলে হেঁটে যাচ্ছিলেন টনি আর্টস। বার্ডি পাওয়া থেকে মাত্র ১০ ফুটই দূরে ছিলেন তিনি। এই সময়ে হোলের এক পাশে থাকা হ্রদ থেকে উঠে আসে ১০ ফুট লম্বা একটি কুমির। আর্টস কিছু বোঝার আগেই কুমিরটি কামড়ে ধরে তাঁর ডান অ্যাঙ্কেল। টেনে-হিঁচড়ে তাঁকে কোমর পানিতে নিয়ে যায় কুমিরটি। এমন হঠাৎ আক্রমণে প্রথমে বিহ্বল হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু মুহূর্তেই বুঝতে পারেন কুমিরটিকে পাল্টা আক্রমণ না করলে বাঁচার উপায় নেই। হাতে থাকা পাটার দিয়ে কুমিরটির সঙ্গে লড়তে শুরু করেন আর্টস।

এ বিষয়ে টনি আর্টস বলেন, ‘আমার মনে পড়ে যায়, হাতে একটি ক্লাব আছে। কুমিরটি আমাকে কোমর পানিতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওটার মাথায় আঘাত করতে শুরু করি…। বড় বড় চোখ করে কুমিরটি আমার দিকে তাকিয়ে ছিল। আর আমি ওটাকে মেরেই যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমাকে কুমিরটি আরও গভীরে নিয়ে যাচ্ছিল। শক্তি জোগাতে মনে মনে বললাম, তুমি আমাকে নিতে পারবে না…আমি ওকে চোখে মারতে শুরু করলাম। তিনবার চোখে মারার পর ও আমার পা ছেড়ে দিয়েছে। আমি হামাগুড়ি দিয়ে ওপরে উঠে আসি। ’

আটর্স নিজেকে বাঁচানোর পর ফ্লোরিডার ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তারা এসে কুমিরটিকে ধরে নিয়ে যায়। প্রতিষ্ঠানটির ২০১৬ সালের হিসেব অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে সেখানে কুমিরের কামড় খাওয়ার ঘটনা ঘটেছে ৩৮৮টি। এর মধ্যে ২৪ জনের অবস্থা ছিল গুরুতর।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১