,

পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ সর্বৈব মিথ্যা : আবুল হোসেন

news-image

নিউজ ডেস্ক : পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির যড়যন্ত্রের অভিযোগ কানাডার আদালতে নাকচ হয়ে যাওয়ার পর সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আাবুল হোসেন আজ এক বিবৃতিতে বলেছেন, আদালতের এই রায় প্রমাণ করে, পদ্মা সেতু নিয়ে তাকে জড়িয়ে বিশ্বব্যাংক যে অভিযোগ করেছিল-তা সর্বৈব মিথ্যা।

তিনি বিশ্বব্যাংক এবং যেসব সমালোচনাকারী পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সেসময়ে সরব হয়েছিলেন, তাদের কঠোর সমালোচনা করেছেন। তিনি মনে করেন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যড়যন্ত্রের অভিযোগ করে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের মামলার রায়ে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে গতকাল কানাডার টরোন্টোর একটি আদালত রায় দিয়েছে। এর ফলে এসএনসি-লাভালিনের অভিযুক্ত তিন কর্মকর্তা মামলা থেকে রেহাই পেয়েছেন।

সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সৈয়দ আবুল হোসেন বলেন, বাংলাদেশের কয়েকটি পত্রিকার অসত্য রিপোর্টের ওপর ভিত্তি করে, বিশ্বব্যাংক যে কাল্পনিক অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করেছিল- তা ছিল কেবল মিথ্যা নয়, ষড়যন্ত্রমূলক। তিনি বিশ্বব্যাংক ও বাংলাদেশী কতিপয় স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে দাবি করেন।

তিনি বলেন, ‘এ ষড়যন্ত্র তার দীর্ঘদিনের অর্জিত সুনাম, মর্যাদা, সততা, নিষ্ঠার ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পথকে বাধাগ্রস্ত করেছে। তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। ’

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠার পর তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। আর দুর্নীতির অভিযোগ তুলে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক ২০১৩ সালে পদ্মা সেতু প্রকল্পে ঋণ বাতিল করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে