,

ছাত্রলীগের ২ নেতাকে আদালতে তোলা হবে কাল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদকালে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শুনানির জন্য আগামীকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তোলা হবে বহিষ্কৃত ছাত্রলীগের দুই নেতাকে।

আজ শনিবার ঢাকার সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান এনটিভি অনলাইনকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রোববার ছাত্রলীগের দুই নেতাকে রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হবে। তাঁরা এখন কারাগারে আটক রয়েছেন। সকাল ৯টার মধ্যে তাঁদের ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের গারদখানায় হাজির করা হবে। এরপরে তাঁদের সাতদিনের রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হবে।

মাহমুদুর রহমান জানান, গত বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী তাঁদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান। দুজনই বর্তমানে সংগঠন থেকে বহিষ্কৃত।

এদিকে নথি থেকে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর দুই ছাত্রলীগ নেতার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কাগজ শাহবাগ থানায় পাঠানো হয়। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। কিন্তু ছাত্রলীগের নেতারা আদালত থেকে পালিয়ে যাওয়ায় রিমান্ড শুনানি হয়নি। আগামীকাল সে রিমান্ড শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ‘দুই আসামি আদালত থেকে জামিন নেওয়ার পর তা বিভিন্ন পত্রপত্রিকায় আসে। আর এতে অনেক সমালোচনা হয়। আসামিদের অস্ত্র দেখানোর দৃশ্যও পত্রিকায় আসে। এ আসামিরা অস্ত্র কোথা থেকে পেলেন এবং অস্ত্রগুলো বৈধ কি না, তা যাচাই-বাছাই করতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

এর আগে গত বছরের ১৭ নভেম্বর ছাত্রলীগের এই দুই নেতা অত্যন্ত গোপনীয়ভাবে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের তৎকালীন দুই নেতা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়। গুলি ছোড়ার ঘটনা প্রকাশের পর সংগঠন থেকে এঁদের বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে