,

এবার আলাদা টেস্ট দল গঠনের উপলব্ধি

news-image

স্পোর্টস ডেস্ক :সীমিত ওভারের ক্রিকেট বাংলাদেশ দারুণ সাফল্য পাচ্ছে। গত প্রায় দুই বছরে বাংলাদেশের যতগুলো সাফল্য তাঁর বেশির ভাগ এসেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে। টেস্টে সে তুলনায় সাফল্য খুবই কম। নিউজিল্যান্ড সফরের ব্যর্থতার পর ভারতে চলমান টেস্টে যে খুব ভালো কিছু করতে পারছে বাংলাদেশ তা কিন্তু নয়।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভালো করতে না পারার মূল কারণ হচ্ছে, দলে টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় খুবই কম। দীর্ঘদিন পর হলেও বাংলাদেশের উপলব্ধি হয়েছে আলাদা একটি টেস্ট দল গঠনের।

ভবিষ্যতের কথা চিন্তা করে একটা আলাদা টেস্ট দল গঠনের কথা ভাবছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। শনিবার হায়দরবাদে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় নেই বললেই চলে। ভবিষ্যতের কথা ভাবতে হলে আমাদের চার-পাঁচজন টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় তৈরি করতেই হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের সাফল্য পাওয়া কঠিন হয়ে যাবে।’

আসলেও তাই, টেস্টে বাংলাদেশের সাফল্য খুবই কম। ভরাতের বিপক্ষে চলমান এই টেস্টের আগে বাংলাদেশ ৯৭টি টেস্ট খেলেছে, তার মধ্যে জিতেছে মাত্র আটটি টেস্ট। ড্র করেছে ১৫টি এবং বাকি ৭৪টি টেস্টেই হেরেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা