,

ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ শীর্ষে উঠলো দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিং-এর শীর্ষস্থান দখলে নেয় প্রোটিয়ারা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৯। দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১৮। আর তৃতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১৩।

সদ্যই নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। বৃস্টিও কারণে এক ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে দুই রেটিং হারায় তারা। এতে অসিদের শীর্ষস্থানটি নড়বড়ে হয়ে পড়ে। পাশাপাশি কপাল খুলে দক্ষিণ আফ্রিকার। শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলেই শীর্ষে উঠে যাবে প্রোটিয়ারা। আর শুক্রবার সেই কাজটি সম্পন্ন করে ওয়ানডে র‌্যাংকিং-এর শীর্ষস্থান দখলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এদিকে ৯১ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। অষ্টম স্থানে থাকা পাকিস্তানের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ২।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা