মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের বক্তব্যই সত্য হলো : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশনের নাম ঘোষণার পর আমরা যে বক্তব্য রেখেছিলাম, এটা সত্য হয়েছে। সেই সত্যই প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, আমরা আবারো নিশ্চিত করে বলতে চাই; এই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে কখনই নিরপেক্ষ ভূমিকার পালন করতে সক্ষম হবেন না। কারণ তার দলীয় পক্ষপাত জনগণের কাছে অত্যন্ত পরিস্কার।

সম্প্রতি পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের নেতাদের নতুন প্রধান নির্বাচন কমিশনারকে শুভেচ্ছা জানানো প্রসঙ্গে এক প্রশ্নের জাবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

শনিবার বিকালে বাংলা একাডেমিতে গ্রন্থ মেলায় তিনটি বইয়ের মোড়ক উন্মুচন অনুষ্ঠানের পর উপস্থিত সাংবাদিকদের এ সব কথা বলেন মির্জা ফখরুল।

পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এস এনসি লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দেয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, কোনো আদালতের রায়ের বিরুদ্ধে আমরা কখনোই কোনো উক্তি করিনি। কোথায় কী প্রমাণ হলো এটা আমাদের দেখার বিষয় নয়। তখন দুর্নীতির অভিযোগ উঠেছিল, এটা নিয়ে কথা বলেছিলাম। বিশ্ব ব্যাংক প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল।

মির্জা ফখরুল বলেন, বই মেলায় আসলেই মনে হয়, এই মাসে ১৯৫২ সালে আমাদের মুক্তির যে সূচনা, সেই সূচনাটি হয়েছিল এ ভাষার মাসে। আমাদের অস্তিত্বের যে শেকড়, তা এই মাসেই। এই বই মেলা নিঃসন্দেহে দেশের অগ্রগতির ক্ষেত্রে বিশেষ করে সাহিত্য ও সংস্কৃতিতে একটা উল্লেখ যোগ্য ভূমিকা রেখেছে। একটি গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি।

তিনি বলেন, আমরা সেই গণতন্ত্রকে যখন হারিয়ে ফেলি, আমাদের বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা ও একত্রিত হওয়ার স্বাধীনতা যখন হারিয়ে যায়, তখন আমার আবার সেই ৫২ এর ভাষায় আন্দোলনের কথাই বারবার মনে করি। এই মাসে আমরা আবার নতুন করে অনুপ্রাণিত হই, নতুন করে আমরা অধিকার ফিরে পাওয়ার জন্য সম্মিলিতভাবে শপথ নিই।

এসময় তিনি ফাতেমা সালমের লেখা ‘ সুন্দরী শূন্য’, রফিক মুহাম্মদের ‘পাখির আশা পাখির বাসা’ ও মাইদুর রহমান রুবেলের ‘ভূতের রাজ্য’ নামক বইয়ের মোড়ক উন্মুচন করেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের