,

ধূমপান শুরু করলেন কেন কৃতি?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। খুব বেশিদিন হয়নি পর্দায় অভিষেক হয়েছে। তবে এরই মধ্যে রূপ ও অভিনয় গুণে দর্শক মন জয় করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই ধূমপান শুরু করেছেন কৃতি।

এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা বারেলি কি বারফি। সিনেমাটিতে তার চরিত্রের প্রয়োজনেই ধূমপান শুরু করেছেন তিনি। সিনেমায় চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে এখন অনেক কিছুই করছেন অভিনয় শিল্পীরা। ২৬ বছর বয়সি কৃতিও এ বিষয়ে ব্যতিক্রম নন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি একজন অধূমপায়ী এবং তাই থাকব। সিনেমায় চরিত্রের প্রয়োজনেই আমি ধূমপান শুরু করেছি।’

বারেলি কি বারফি সিনেমাটি পরিচালনা করছেন অশ্বিনী আয়ার তিওয়ারি। সিনেমাটিতে কৃতি ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আয়ুশমান খুরানা এবং রাজকুমার রাও। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি আগামী ২১ জুলাই মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা