,

৫০ বছর পার বাড়ির পথে ওয়াং কি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :অর্ধ শতাব্দীরও বেশী সময় ধরে ভারতে আটকেপড়া চীনের এক নাগরিক অবশেষে তার পরিবারের কাছে ফিরে গেলেন।

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনা সামরিক বাহিনীর সার্ভেয়ার ওয়াং কি ১৯৬৩ সালে ভুলবশত ভারতে ঢুকে পড়েন এবং গ্রেফতার হন। সেই থেকে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করতে না পারায় এ দেশ ছেড়ে যেতে পারেননি তিনি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর চীনের কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

অবশেষে ৫৪ বছর পর ভারতে এই চীনা কূটনীতিকের সাহায্যে বাড়ি ফিরেছেন ওয়াং কি। গতকাল শুক্রবার তিনি ছেলেকে সঙ্গে নিয়ে দিল্লী থেকে বিমানযোগে বেইজিংয়ে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের দেখা পেয়েছেন। এখন তিনি নিজ শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

উল্লেখ্য, বিমানে ওঠার আগে চীনা কর্মকর্তারা দিল্লীর একটি শপিং মলের বাইরে থেকে ওয়াং ও তার পরিবারকে গ্রহণ করে।

ওয়াং কি ভারতীয় এক নারীকে বিয়ে করেছেন। তবে তিনি তার সঙ্গে চীনে না গিয়ে ভারতেই থেকে গেলেন। ওয়াং কি’র আকুতিতে সাড়া দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ভারত ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেছে।

ওয়াং কি জানান, তিনি ১৯৬৩ সালে চীনা সেনাবাহিনীর জন্য সীমান্তে সড়কের মাপজোখ করতে গিয়ে ভুলে ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়েন। ভারতীয় কর্তৃপক্ষ অবশ্য তা বিশ্বাস করেনি। আটকের পর প্রায় সাত বছর কারাগারে কাটে তার। ১৯৬৯ সালে জামিন পান। পুলিশ তাকে নিয়ে মধ্যপ্রদেশের প্রত্যন্ত এক গ্রামে রেখে আসে। সেই থেকে ওয়াং কি’কে ভারত ছাড়তে দেয়া হয়নি। দেয়া হয়নি ভারতীয় নাগরিকত্ব বা বসবাসের কোনো অনুমতিও।

তবে ভারতীয় কর্মকর্তারা জানান, হয়তো ‘কিছু ঘাটতি’ অথবা ‘আগ্রহের অভাবে’ চীনে ফেরা হয়নি কি’র। চীনা দূতাবাস ২০১৩ সালে ওয়াং কি’কে একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেয়। কিন্তু ওই পর্যন্তই। সরকারি কাজের ধীরগতি ওয়াং কি’র যাতনাময় প্রতীক্ষার সময়ই কেবল বাড়িয়েছে। ওয়াং কি আর ভারতে ফিরে আসবেন কি-না সে ব্যাপারে সুস্পষ্ট করে কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে