,

আপিল আদালতেও ট্রাম্পের হার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি নাকচ করে দিয়েছে মার্কিন ফেডারেল আদালত। বৃহস্পতিবার নাইনথ সার্কিট আপিল আদালতের তিন বিচারক তাদের যৌথ রুলিংয়ে এ রায় দিয়েছেন।

গত ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে সিয়াটলের একটি আদালত এই নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ দেয়। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।

বৃহস্পতিবার তিন বিচারকের বেঞ্চ সর্বসম্মতিতে নিষেধাজ্ঞা স্থগিতে সিয়াটলের আদালতের রায় বহাল রাখেন। রায়ে বিচারকরা বলেন, সরকার এমন কোন প্রমাণ দাঁড় করাতে পারেনি যে ওই সাত মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকরা কোন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।

তবে সুপ্রিম কোর্টের রায়ের পরই নিষেধাজ্ঞার বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছে বিবিসি।

আপিল খারিজ হবার পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘আদালতে দেখে নেব। আমার জাতির নিরাপত্তা এখন ঝুঁকির মুখে’।

হোয়াইট হাউজের পক্ষে মামলা পরিচালনাকারী মার্কিন বিচার বিভাগ রায়ের পর বলেছে, তারা রায় পর্যালোচনা করছেন এবং এর সুযোগগুলো বিবেচনা করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে