,

৫০০ কেজি ওজনের মিশরীয় নারী ভারতে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ওজন কমানোর চিকিৎসার জন্য ভারতে এসেছেন বিশ্বের সবচেয়ে স্থূল নারীদের মধ্যে একজন মিশরের ৫০০ কিলোগ্রাম (কেজি) ওজনের নারী ইমন আহমেদ।

ইজিপ্ট এয়ারের একটি বিমানে শনিবার ভোর ৪টায় মুম্বাইয়ের বিমানন্দরে পৌঁছান ইমন আহমেদ। তার বয়স ৩৬ বছর।

২৫ বছর ঘর থেকে বের হতে পারেন না ইমন আহমেদ। চিকিৎসকরা জানিয়েছেন, মুম্বাইয়ে তার অস্ত্রোপচার করা হবে। এর আগে এক মাস পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

মুম্বাইয়ে চিকিৎসক মুফাজ্জল লাকদাওয়ালা ও তার টিমের পর্যবেক্ষণে থাকছেন ইমন আহমেদ। তিন মাস আগে থেকে তাকে পর্যবেক্ষণে রেখেছেন তারা। শয্যাশায়ী ইমন আহমেদকে মিশরের আলেকজান্দ্রিয়া থেকে মুম্বাইয়ে আনার যাবতীয় সহযোগিতা করেছেন লাকদাওয়ালার টিম।

তবে এ কাজে সব সময় উচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়েছে তাদের। মুম্বাইয়ের সাইফি হাসপাতালের দুজন অভিজ্ঞ চিকিৎসক বিমানে তার সঙ্গী হন।

২৫ বছর ধরে ঘর থেকে বের হতে না পারা ইমন আহমেদকে মুম্বাইয়ে আনতে ভারতীয় চিকিৎসকদের ১০ দিন মিশরে অবস্থান করতে হয়। এ সময় তাকে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা