,

স্নোডেনকে ট্রাম্পের কাছে হস্তান্তর করছে রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক :এডওয়ার্ড স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে যাচ্ছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে এখনো এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো না হলেও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এফবিআই সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এমনটিই জানিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম এ হস্তান্তর প্রক্রিয়াকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার বিশেষ উপহার হিসেবে বর্ণনা করেছে।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন তথ্য ফাঁস করে আলোচনায় আসেন সংস্থাটির গুপ্তচর এডওয়ার্ড স্নোডেন। তারপর থেকেই তিনি রাশিয়ায় আত্মগোপনে আছেন। যুক্তরাষ্ট্র একাধিকবার স্নোডেনকে ফেরানোর কথা বললেও রাশিয়া কোনো উদ্যোগ নেয়নি। অভিযোগ ওঠে, রাশিয়ার গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করছেন স্নোডেন। তাই তাকে রক্ষা করে যাচ্ছে রাশিয়া। তাকেই এবার স্বেচ্ছায় ট্রাম্প প্রশাসনের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিলেন ভ্লাদিমির পুতিন।

তবে স্নোডেনকে আদৌ ফিরিয়ে দেয়া হবে কি না তা এখনও নিশ্চিত করতে পারেননি তার আইনজীবী বেন উইজনার। রাশিয়া এখনও তাকে এ বিষয়ে কিছু জানায়নি বলে জানান বেন। এদিকে, মার্কিন গোয়েন্দা বিভাগ সূত্রে এ খবর সামনে আনার পরই স্নোডেন একটি টুইট করেছেন। তিনি লেখেন, ‘অবশেষে প্রমাণ হল, আমি রাশিয়ার গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করিনি।’

প্রথম থেকেই ট্রাম্পের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্পকে জেতানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগও তুলেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। বিশ্লেষকদের মতে, এবার স্নোডেনকে হাতিয়ার করে ট্রাম্পের আরো কাছাকাছি আসতে চাইছেন পুতিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা